অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

ছবি: সংগৃহীত



বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। যার পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল– যেখানেই যান, মুগ্ধতা ছড়ান তিনি। ছোট দলগুলোর খেলোয়াড়রা তো নিজেদের গর্বিত মনে করেন মেসির বিপক্ষে মাঠে নামতে পেরেই। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সাফল্যেরও ঝুলিও কানায় কানায় পূর্ণ। সেই মেসিকে কি নির্দেশনা দেওয়ার কিছু আছে? তাকে ঘিরেই তো আর্জেন্টিনা দলের সবকিছু।

এবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখিই হতে হয়েছে স্কালোনিকে। তাকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে নির্দেশনা দেন মেসিকে। এমন প্রশ্নে বেশ বিস্মিতই হয়েছেন স্কালোনি। তার মতে, মেসির মতো একজন ফুটবলারকে ফুটবল শেখানোর প্রশ্নই আসে না।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি কি মেসিকে নির্দেশনা দিই? আপনারা কি সত্যিই আমাকে এই প্রশ্ন করছেন? আমি তাকে কী শেখাব?’

তবে কৌশলগত বিষয়গুলো নিয়ে মেসির সঙ্গে নিয়মিত আলোচনা হয় বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। স্কালোনি বলেন, ‘অবশ্যই আমরা কৌশলগত পরিবর্তন নিয়ে আলোচনা করি। কখন দলের ফর্মেশন বদলানো হবে কিংবা কীভাবে আক্রমণে যাওয়া হবে, এসব বিষয় নিয়ে কথা বলি। যাতে সে বুঝতে পারে ম্যাচটি কীভাবে পরিচালনা করতে হবে।’

তবে মেসিকে নির্দেশনা দেওয়া বা ফুটবল শেখানোর বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। স্কালোনি বলেন, ‘লিওনেল মেসিকে ফুটবল খেলতে শেখানো? একদমই না। মোটেও না। শূন্য।’

মেসির অভিজ্ঞতা, ফুটবল বুদ্ধিমত্তা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রতি পূর্ণ আস্থা রেখেই এমন মন্তব্য করেছেন স্কালোনি। তার মতে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে একজন কোচের সম্পর্ক নির্দেশনার চেয়ে পারস্পরিক বোঝাপড়া এবং কৌশলগত আলোচনার ওপরই বেশি নির্ভরশীল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

1

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

2

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

3

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

4

‘ভালো হয়ে যাও মাসুদ’—সেই বিআরটিএ কর্মকর্তাকে এবার চট্টগ্রাম

5

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

6

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

7

শততম ম্যাচে রেকর্ডের ঝড় তুললেন এমবাপ্পে

8

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

9

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

10

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

11

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

12

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

13

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

14

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

15

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

16

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

17

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

18

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

19

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি

20