ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

গ্রেফতার শিকারীরা

পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় অভিযান চালিয়ে ফাঁদসহ চার হরিণ শিকারীকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। এ সময় শিকারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় শেলারচর টহল ফাঁড়ির অধীন ছাপড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে। টহলের সময় বনরক্ষীরা বনের ভেতরে হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদের সন্ধান পান।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) এবং নুর আলম (১৮)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।

অভিযান চলাকালে ঘটনাস্থলের কাছের একটি খাল থেকে শিকারিদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। বন বিভাগের ধারণা, ট্রলারটি ব্যবহার করে তারা বনের ভেতরে প্রবেশ করে শিকারের কার্যক্রম চালিয়ে আসছিল।

এদিকে একই দিনে সুন্দরবনের সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার একটি সাইডখালে পৃথক অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে। নিষিদ্ধ সময়ের মধ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের হাতে-নাতে আটক করেন বনরক্ষীরা। এ সময় একটি ট্রলার ও মাছ ধরার জাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন হিরু (৪০), আলমগীর (৩৫) এবং তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার ছোটপাথরঘাটা এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শেলারচরের ছাপড়াখালী এলাকায় ফাঁদসহ আটক হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। মামলার আসামিদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। বন ও বন্যপ্রাণী ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান

1

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্

2

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

3

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

4

৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৬

5

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

6

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

7

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

8

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

9

রুবেল হোসেনকে বিদায়ী বিশেষ সম্মাননা দিল বিসিবি

10

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

11

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

14

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

15

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

16

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

17

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

18

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

19

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

20