অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’, নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত




নেপালের কাছে ভারত ও চীন  উভয় দেশই সমান গুরুত্বপূর্ণ। ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী নেপাল।

‘বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?’ চীন না ভারত, কোন দেশের বেশি ঘনিষ্ঠ নেপাল, এই প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে একটি সংবাদসংস্থা আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, নেপালের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা খুব আবেগপূর্ণ জাতি। কিন্তু বিদেশনীতির ক্ষেত্রে আমরা যুক্তির দিকটা দেখি।

আমি আবারও বলছি, ভারত ও চীন দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দর ও আমরা সেটাই বজায় রাখব। একটিকে অন্যটির বিকল্প হিসেবে দেখব না। আমি নিশ্চয়ই বাবাকে মায়ের সঙ্গে বা মাকে বাবার সঙ্গে বদলাতে চাইব না।’

চীন নেপালকে কার্যত দখল করে নিচ্ছে, এই ধারণা উড়িয়ে দিয়ে খানাল বলেন, ‘অনেক সময় ভারত থেকে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়।

কিন্তু আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো, আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই।’

অনেক শতাব্দী ধরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ইতিহাস রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপালের দুই-তৃতীয়াংশ বাণিজ্য ভারতের সঙ্গেই হয়।’

অন্যদিকে, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) নিয়েও মন্তব্য করেন খানাল।

তিনি বলেন, ‘অনেক হইচই সত্ত্বেও এই প্রকল্প থেকে গত দশ বছরে নেপাল ‘জিরো ডলার’ পেয়েছে। ভারতের সংস্থা, বিশেষ করে পর্যটন, এনার্জি ও প্রযুক্তি ক্ষেত্রে যারা নেপালে বিনিয়োগ করতে চান, তাদের জন্য দরজা খোলা বলে যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

1

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

2

রাহুলের বার্তা, জ্ঞানেশ কুমারকে সরালেই ৩০ সেকেন্ডে বন্ধ হবে

3

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

4

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

5

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

6

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

7

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

10

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

11

গোল্ডেন বুট দৌড়ে তীব্র লড়াই: মেসি-এমবাপে-হলান্ড কারা এগিয়

12

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

13

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

14

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

15

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

16

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

17

সরানো হচ্ছে সচিবালয়, বসবে আদালত

18

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

19

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

20