ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি সম্প্রতি বিতর্কিত একটি গানের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। “কেডি দ্য ডেভিল” সিনেমার গান “সরকে চুনর”-এ নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

এই অভিযোগের পর নোরা ফাতেহি বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশনে হাজির হন। সেখানে তিনি লিখিতভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৫ মার্চ ইউটিউবে প্রকাশিত গানটির হিন্দি সংস্করণের লিরিক্স নিয়ে ব্যাপক জনরোষ তৈরি হয়। অভিযোগ ছিল, গানে নারীদের উপস্থাপন আপত্তিকর এবং অশালীন।

নোরা ফাতেহি জানান, তিনি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কাজটি করেননি। তার ভাষায়, তিনি একটি বিশেষ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।

তিনি আরও দাবি করেন, তিনি মূলত গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। হিন্দি সংস্করণে তার সম্মতি ছাড়াই পরিবর্তন আনা হয়েছে এবং সেই গানের কথাগুলো সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

ঘটনার পরিপ্রেক্ষিতে নোরা ফাতেহি একটি সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি অনাথ মেয়ে শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়া বা তাদের স্পনসর করার পরিকল্পনা করেছেন।

এর আগে একই বিতর্কিত গান নিয়ে অভিনেতা সঞ্জয় দত্তও জাতীয় মহিলা কমিশনে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং একাধিক আদিবাসী কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে গানের বিষয়বস্তু ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পরবর্তীতে বিতর্কিত গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় সিনেমার পরিচালক, গায়ক ও গীতিকারও আগেই ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে বলিউডের একাধিক তারকা সমালোচনাও করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

1

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

2

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

3

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

4

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

5

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

6

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

7

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

8

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

9

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

10

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

11

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

12

১ জুলাই থেকে নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

13

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

14

জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের উপস্থাপনা নিয়ে বিতর্ক

15

জামিন পেলেন বিদিশা

16

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

17

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

18

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

19

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

20