অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

ছবি: সংগৃহীত



দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে প্রায়ই বিভিন্ন মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। আল্লাহ-খোদার নাম নিতে চান। যতটা পাপ কামিয়েছেন, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান।

সাম্প্রতিক মন্তব্যের জেরে অভিনয়শিল্পীসহ নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। খোঁচা দিতে ছাড়েননি আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। পপির মন্তব্যের একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন-আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

অভিনেত্রীদের উদ্দেশে জয় বলেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’

অভিনেতা জয়ের কথায় সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, ‘আপনি এত সত্যি বলেন কেন?’ অন্য একজন লিখেছেন, ‘সবসময় যুক্তিসঙ্গত কথা বলেন। এজন্যই আপনাকে আমি এত পছন্দ করি।’

এদিকে জয়ের পোস্টে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম হয় তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। দীর্ঘ ক্যারিয়ারে আড়াই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি।

উল্লেখ্য, গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পপি-আমিন খানের সাত বছর আগের ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

1

বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

2

বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান

3

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

4

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

5

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

6

ঘুষ ছাড়া সেবা মেলে না!

7

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

10

জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

11

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

12

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

13

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

14

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

15

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

16

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

17

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

18

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

19

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

20