অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

সবজির দাম কমেছে, রুই-পাঙাশ-কৈ মাছের বাজার চড়া

শীতের সবজিতে স্বস্তি, মাছের বাজারে বাড়তি দাম

রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো শীতের সবজি এখন তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তবে মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। সরবরাহ কম থাকায় রুই, পাঙাশ ও কৈ মাছের দাম বেড়েছে। অন্যদিকে, লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমলেও সোনালী ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম

বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল ৪০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা এবং শিম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিম এখন আগের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে।

সবজি বিক্রেতা শাহবুদ্দিন বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এ কারণে ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বেশ কিছু সবজির দাম কমেছে।’

সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এবার বেশ কিছু সবজির দাম কমেছে। বিশেষ করে শীতের সবজি কম দামে পাওয়া যাচ্ছে। তবে বাজারে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।’

রুই-পাঙাশ-কৈ মাছের দাম বেড়েছে

সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছের বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। বর্তমানে রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ২০ টাকা।

এ ছাড়া কাতলা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙাশ মাছের দাম ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছের দাম ২০ টাকা বেড়ে ২২০ টাকা কেজি হয়েছে।

মাছ বিক্রেতাদের ভাষ্য, বাজারে মাছের সরবরাহ কম থাকায় রুই, পাঙাশ ও কৈ মাছের দাম বেড়েছে।

লেয়ার মুরগির দাম কমেছে, অপরিবর্তিত ডিম

মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ দুই ধরনের মুরগির দামে পরিবর্তন হয়নি।

তবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ৩৩০ টাকায় নেমেছে।

অন্যদিকে, ডিমের বাজারে দামের কোনো পরিবর্তন নেই। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে দুই ধরনের ডিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

1

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

2

ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

3

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

4

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

5

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

6

১ জুলাই থেকে নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

7

জাতীয় সংসদে ১২টি বিল পাস

8

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

9

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

10

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

11

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

12

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

13

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

14

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

15

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

16

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

17

অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতা আটক

18

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

19

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

20