ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান-এর প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিম-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টে নাম উল্লেখ না করে তিনি “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে” বলে মন্তব্য করেন।

এই পোস্ট প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই ধারণা করছেন, এই মন্তব্যের ইঙ্গিত ছিল তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের দিকে। তবে তিনি কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

মারিয়া মিমের পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা। কেউ সরাসরি সিদ্দিকুর রহমানকে ইঙ্গিত করে মন্তব্য করছেন, আবার কেউ বলছেন এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করা সাধারণ প্রতিক্রিয়া।

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান সম্প্রতি ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। এরপর তার জীবনধারায় পরিবর্তন দেখা যায়। তিনি টুপি পরা শুরু করেন এবং দাড়ি রাখেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ধর্মীয়ভাবে আরও মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

অন্যদিকে মারিয়া মিমও বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান তাকে নিজের “দুর্বল জায়গা” বলেও উল্লেখ করেছিলেন।

২০১২ সালে বিয়ে এবং ২০১৯ সালে বিচ্ছেদের পর এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ ফেসবুক পোস্টে আসলে কার উদ্দেশ্যে মন্তব্য করা হয়েছে, তা স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে রহস্য ও কৌতূহল আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

1

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

2

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

3

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

4

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

5

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

6

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

7

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

8

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

9

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

10

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

11

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

12

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

13

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

14

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

15

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

16

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

17

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

18

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

19

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

20