অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন এবং দেশটির ইহুদি সম্প্রদায়কে ত্যাগ করেছেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই অভিযোগ উঠেছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় যখন অস্ট্রেলিয়া নেতানিয়াহুর জোট সরকারের সদস্য কট্টর ডানপন্থি রাজনীতিক সিমচা রথম্যানের ভিসা বাতিল করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে।

বিবিসি জানায়, ঘটনাটি ঘটে এমন সময় যখন ক্যানবেরা ঘোষণা দেয় যে, তারা যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন নেতানিয়াহু। তবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, তিনি নেতানিয়াহুর মন্তব্যকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন না। তার ভাষায়, “আমি সবসময় অন্য দেশের নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করি এবং কূটনৈতিকভাবে বিষয়গুলো সামলাই।”

অন্যদিকে ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব আক্রমণ আসলে আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অবস্থানকে আরও শক্তিশালী করে।

জানা গেছে, প্রথম উত্তেজনা শুরু হয় যখন সিমচা রথম্যানকে অস্ট্রেলিয়ায় ইহুদি সংগঠন অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (AJA) আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভিসা দেওয়া হলেও তা বাতিল করা হয়। অস্ট্রেলীয় সরকার জানায়, যারা বিভাজন সৃষ্টি করতে চায় তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এর আগেও, ২০২৪ সালে ইসরায়েলের সাবেক ডানপন্থি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

1

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

2

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

3

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

4

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

5

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

6

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

7

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

8

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

9

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

10

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

11

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জো

12

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

13

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

14

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

15

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

16

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

17

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

18

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

19

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

20