ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

তীব্র রাজনৈতিক চাপ এবং জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি লেবার পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন। সোমবার সকালে ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

২০২৪ সালের নির্বাচনে বড় জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে ব্রিটিশ রাজনীতিতে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। তবে দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় সেই প্রতিশ্রুতি পূর্ণতা পেল না।

স্টারমার বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং লেবার পার্টির নতুন নেতৃত্ব আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তিনি দলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বানও জানান।

দলীয় অভ্যন্তরীণ চাপ এবং সাম্প্রতিক উপনির্বাচনে লেবার পার্টির প্রভাবশালী নেতাদের উত্থান তার পদত্যাগের সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

দলের নতুন নেতা নির্বাচনের জন্য ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং জুলাইয়ের মাঝামাঝি তা শেষ হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা নির্বাচিত হতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বিতা না হলে দ্রুতই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে পারেন।

এর ফলে গত এক দশকে যুক্তরাজ্যে সপ্তম প্রধানমন্ত্রী আসার পথ তৈরি হলো, যা দেশটির রাজনৈতিক অস্থিরতার নতুন চিত্র তুলে ধরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

1

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

2

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

3

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

4

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

5

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

6

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

7

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

8

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

9

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

10

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটল থাকবে: শি জিনপিং

11

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

12

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

13

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

14

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

15

গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় স

16

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

17

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

18

নেইমার আর আগের মতো নেই: বলছেন জাপানের ফরোয়ার্ড

19

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

20