অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত



আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টায় শেষ হতে চলেছে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়কাল বাড়াতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

 সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে আসাই ইরানের জন্য ভালো হবে। সমঝোতা ছাড়া ইরানের কতৃপক্ষের বিকল্প নেই।

চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময়ে সরঞ্জাম গুছিয়েছে সেনারা এবং নির্দেশ পেলেই ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা। আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে।

সিএনবিসিকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির সময়টাতে ইরানও হয়তো কিছুটা প্রস্তুতি নিয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

তবে মার্কিন প্রতিনিধি দল প্রস্তুত থাকলেও এই বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আজ তেহরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সংলাপটিই এখন বিশ্ববাসীর শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

1

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

2

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

3

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

4

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্র

5

তেলের দাম কমালো চীন

6

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

7

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

8

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

9

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

10

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

11

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

12

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

13

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

14

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

15

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

16

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

17

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

18

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

19

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

20