অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রমবর্ধমান আগ্রহ বেড়েছে মধ্য এশিয়ার দেশগুলোর খনিজ সম্পদ ও দুর্লভ মৃত্তিকার (রেয়ার আর্থ এলিমেন্ট) ওপর। তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন রুশ গণমাধ্যম ‘ইজভেস্তিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগের কথা জানান।

তিনি অভিযোগ করেন, এটি কেবল অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, বরং রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল।
ঐতিহাসিকভাবেই মধ্য এশিয়ার পাঁচ দেশ—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকে রাশিয়া নিজের স্বার্থসংশ্লিষ্ট বা প্রভাব বলয়ের এলাকা হিসেবে বিবেচনা করে। বর্তমান পরিস্থিতিতে চীনও এই অঞ্চলের দিকে ব্যাপকভাবে নজর দিচ্ছে। বিশ্বজুড়ে আধুনিক প্রযুক্তির জন্য দুর্লভ মৃত্তিকা ও খনিজ সম্পদ অত্যন্ত জরুরি।

বর্তমানে এই বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সিংহভাগ নিয়ন্ত্রণ করে চীন। ফলে যুক্তরাষ্ট্র, ইইউ ও জি-৭ ভুক্ত দেশগুলো চীনের ওপর থেকে তাদের একক নির্ভরতা কমাতে মরিয়া হয়ে বিকল্প বাজার খুঁজছে। আর এই বিকল্প হিসেবে খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য এশিয়া তাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।
সম্প্রতি হোয়াইট হাউসে মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সম্মেলনে তিনি খনিজ সম্পদকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। নতুন বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে মার্কিন সরবরাহ শৃঙ্খলকে আরো সুরক্ষিত ও বিস্তৃত করার বিষয়েও জোর দেন তিনি।
পশ্চিমাদের এই সক্রিয়তা মধ্য এশিয়ায় পরাশক্তিগুলোর (যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন) মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

1

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

2

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

3

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

4

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

5

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

7

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

8

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

9

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

10

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

11

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

12

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

13

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

14

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

15

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

16

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

17

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

18

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20