অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

বাংলাদেশ ও যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে দুই দেশের ঐকমত্য হয়।

সোমবার (২ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) চলাকালে দুই মন্ত্রী বৈঠকে বসেন।

রপ্তানি ও বিনিয়োগে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার জন্য এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সম্মতিকেও স্বাগত জানান তাঁরা।

জলবায়ু ও অভিবাসনে সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত

জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামগুলোতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

1

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

2

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

3

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

4

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

5

বিগ ব্যাশে মুস্তাফিজ, রিশাদও খেলবেন না ডি৩ ট্রফিতে

6

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

7

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

8

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

9

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

10

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

11

পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ, আবেদন ১৬ নভেম্বর পর্য

12

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

13

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

14

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

15

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

16

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

17

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

18

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

19

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

20