ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি চুক্তির মধ্যেও লেবাননে ইসরাইলের নতুন বিমান হামলা

লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক শান্তি উদ্যোগের পরও দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (১৭ জুন) নাবাতিয়েহ, কফর তেবনিত ও আনসারিয়েহসহ কয়েকটি এলাকায় চালানো হামলার খবর নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহর আল-ফাওকা এলাকা এবং কফর তেবনিতের পূর্ব উপকণ্ঠে আঘাত হানে। একই সময়ে দক্ষিণাঞ্চলের আনসারিয়েহ শহরে একটি ড্রোন হামলাও চালানো হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত অবসানে ঘোষিত শান্তি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকলেও হামলার এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা ঘোষণার পর লেবাননে সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি। স্থানীয় সূত্র অনুযায়ী, চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় অনেক বাসিন্দা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করলেও নিরাপত্তা ঝুঁকির কারণে লেবাননের সেনাবাহিনী এখনই ঘরে ফেরার বিষয়ে সতর্কতা জারি করেছে।

মার্চ মাসের শুরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর পর সংঘাত নতুন মাত্রা পায়। এর জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও সীমিত স্থল অভিযান পরিচালনা করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননসহ দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে লেবাননে অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে হিজবুল্লাহ মঙ্গলবারের পর থেকে নতুন কোনো হামলার দায় স্বীকার করেনি। সংগঠনটির নেতা নাইম কাসেমের বক্তব্যের দিকেও নজর রাখছে বিশ্লেষকরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮২৬ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও উদ্ধারকাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

1

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

2

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

3

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

4

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

5

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

6

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

7

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

8

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

9

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

10

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

11

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

12

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

13

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

14

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

15

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

16

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

17

হালান্ডের গোলে জিতল নরওয়ে, শেষ ষোলোতে প্রতিপক্ষ ব্রাজিল

18

বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার

19

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

20