ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া |সংগৃহীত

তাদের সামরিক কৌশল ও অস্ত্রভাণ্ডারে বড় ধরনের পরিবর্তন এনেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ থেকে শুরু করে সমরাস্ত্র ব্যবস্থাপনা পর্যন্ত সবকিছু নতুন করে সাজানো হয়েছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। তার দাবি, সীমান্ত থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা পর্যন্ত সব ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল।

তিনি আরও জানান, স্থলবাহিনী শুধু সীমান্ত সুরক্ষাই নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইরানের দাবি অনুযায়ী, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের শতাধিক আকাশযান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে আধুনিক যুদ্ধবিমানও রয়েছে।

সেনা মুখপাত্র বলেন, এই অভিযানে ইরানের সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) যৌথভাবে কাজ করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট অত্যাধুনিক ড্রোন ও যুদ্ধবিমান মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কিছু অভিযান কুয়েত, কাতার এবং ইরাকের এরবিল অঞ্চলে পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়, যেখানে শত্রু ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এসব অভিযান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হলেও সামরিক প্রস্তুতি থেমে নেই। বরং এই সময়কে ব্যবহার করে নতুন অস্ত্র প্রযুক্তি উন্নয়ন এবং কৌশলগত পরিকল্পনা আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, যদি ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন ঘটে, তবে ইরান আগের চেয়েও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিক্রিয়া জানাবে। তাদের হাতে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

1

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

2

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

3

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

4

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

5

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

7

পেনাল্টি মিসে মেসির বিশ্বরেকর্ড

8

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

9

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

10

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

11

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

12

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

13

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

14

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

15

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

16

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

17

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

18

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

19

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

20