অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ট্রানজিট নিয়ম না মানলে জাহাজ জব্দ ও জরিমানা করবে ইরান

ছবি; সংগৃহীত



হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছে তেহরান। এসব জাহাজকে জরিমানা, আটক এমনকি জব্দও করা হতে পারে। খবর রয়টার্সের।

সোমবার (২৪ আগস্ট) পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত ব্যবস্থা না মানা জাহাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। ফলে ইরানের এ হুঁশিয়ারিতে এই জলপথ ব্যবহারকারী জাহাজের মালিক ও ভাড়াকারীদের ঝুঁকি আরও বেড়েছে।

প্রণালিটি ব্যবস্থাপনার লক্ষ্যে ইরান সম্প্রতি পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে। সংস্থাটি জানিয়েছে, পারস্য উপসাগরসংক্রান্ত যাত্রার ক্ষেত্রে নিয়ম না মানা হিসেবে চিহ্নিত জাহাজগুলোর হালনাগাদ তালিকা অনুসরণ করতে হবে পণ্য মালিকদের।

এ ছাড়া নিয়ম না মানা হিসেবে তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর কিংবা অন্যকোনো ধরনের পণ্য স্থানান্তর কার্যক্রমে যুক্ত জাহাজকেও ওই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

কোনো জাহাজকে নিয়মভঙ্গকারী জাহাজের তালিকা থেকে নাম প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্রসহ ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

ইরানের এই পদক্ষেপ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

1

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

2

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

3

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

4

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

5

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

6

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

7

নানির দেশের আদরে মুগ্ধ রোনান সুলিভানরা

8

মেসির ৭ মিনিটের ম্যাজিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্

9

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আম

10

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

11

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

12

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

13

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

14

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

15

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

16

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

17

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

18

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

19

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

20