অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

হেগসেথের বিদায়ের গুঞ্জন, মুখ খুলল পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন পারনেল বলেন, দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া এবং কোনো ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও ভুয়া তদন্ত শুরু করতে চাওয়া রাজনীতিকদের চাপে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পিছিয়ে যাবেন না বা দমে যাবেন না।

হেগসেথের পাশে পেন্টাগন

শন পারনেল আরও বলেন, যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিরক্ষামন্ত্রী প্রতিদিন সংবিধান সমুন্নত রাখা ও তা রক্ষার লড়াই চালিয়ে যাবেন।

তিনি বলেন, হেগসেথ মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করার কাজ অব্যাহত রাখবেন।

পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও হয়রানির হুমকি সত্ত্বেও যুদ্ধ মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের কাজ চালিয়ে যাওয়া হবে।

হেগসেথকে সরানোর বিষয়ে ট্রাম্পের ভাবনা

এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত কি না, তা নিয়ে উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।

এ প্রতিবেদন প্রকাশের পর হেগসেথের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। তবে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত

1

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

2

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

3

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

4

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

5

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

6

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

7

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

8

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

9

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

10

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

11

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

12

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

13

একটি ছেলে ফোন করে ১ লাখ টাকা নিয়ে আসতে বলে: নিহত আজমুলের বা

14

এল ক্লাসিকোয় হার, পেদ্রি বললেন ভুলের মাশুল; ফ্লিকের চোখে ক্ল

15

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

16

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

17

সৌদি আরবে হামলায় হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তি, অস্ত

18

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

19

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

20