অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

ছবি: সংগৃহীত



স্পেনের মাদ্রিদ অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়েছেন লিওনেল মেসি।  ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) অনুদান দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।  মেসির এই মানবিক উদ্যোগ এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে।

স্পেনের ‘সিয়েরা ওরেস্তে’ অঞ্চলে কিছুদিন আগে লেগে যাওয়া দাবানলে বিপুল ক্ষয়ক্ষতি হয়। সরকারি উদ্যোগে সেখানে ক্ষতিগ্রস্ত জনপদ পুনর্নির্মাণ, সামাজিক কেন্দ্র মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজ চলছে। জরুরি এই মুহূর্তে মেসির পাঠানো আর্থিক সহায়তা এলাকাটির পুনর্গঠন কাজে নতুন গতি এনে দিয়েছে।

মেসির এই সহায়তার খবর সামনে আসার পরপরই তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা ভুলে গিয়ে প্রেসিডেন্ট আয়ুসো সরাসরি ধন্যবাদ জানিয়েছেন সাবেক বার্সা মহাতারকাকে।

মেসিকে ধন্যবাদ জানিয়ে আয়ুসো বলেন, ‘আমি লিওনেল মেসিকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। মাদ্রিদের সাধারণ মানুষ আশা করছে খুব শিগগিরই আমরা তাকে এখানে স্বাগত জানাতে পারব।'

মানবিকতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলপ্রেমীদের প্রশংসার জোয়ার ভেসে চলেছে। 

মেসির এক অনুরাগী লিখেছেন, ‘মাঠে সর্বকালের সেরা, আর মাঠের বাইরে সবচেয়ে বিনয়ী। মহাতারকা বলেই এমন অনন্য উপহার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

1

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

2

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

3

চকবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

4

ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শন

5

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

6

সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যু/দ/ণ্ড, রাষ্ট্রদূতকে তলব

7

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

8

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

9

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

10

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

11

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

12

বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

13

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

14

আজ বিশ্ব মা দিবস

15

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

16

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

17

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

18

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

19

ইরানের নেতৃত্বকে নিশানা করে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স

20