অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

ছবি: সংগৃহীত

নতুন গবেষণা বলছে, অতিরিক্ত বিনোদনমূলক স্ক্রিন ব্যবহার শুধু মনোযোগ বা মেজাজ নয়, হৃদ্য স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। জার্নাল অফ দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি নতুন স্টাডি জানিয়েছে, প্রতিটি অতিরিক্ত ঘণ্টা বিনোদনমূলক স্ক্রিন টাইম শিশুদের কার্ডিওমেটাবলিক ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যখন ঘুমের পরিমাণ কম থাকে।

গবেষকরা ১ হাজারের বেশি মা ও শিশু-কিশোরদের নিয়ে একটি গবেষণা করেছেন। স্ক্রিন টাইম অভিভাবক এবং শিশু-কিশোরদের ওপর কেমন প্রভাব ফেলে সেটা জানতে। এ গবেষণায় তাদের ঘুম এবং শারীরিক ক্রিয়াকলাপ অ্যাক্সেলরোমিটার দিয়ে মাপা হয়েছিল। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত এক ঘণ্টা স্ক্রিন টাইম ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের ঝুঁকি ০.০৮ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কিশোরদের ঝুঁকি ০.১৩ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত বাড়াতে পারে। 

গবেষণায় ঘুমের গুরুত্বের বিষয়টিও জানা গেছে। দেরিতে কিংবা অল্প ঘুমানো  শিশুদের ঝুঁকি আরও বেশি দেখা গেছে। প্রায় ১২ শতাংশ ঝুঁকি স্ক্রিন টাইম এবং কার্ডিওমেটাবলিক সমস্যার মধ্যে ঘুমের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে। এছাড়া ৩৭টি রক্ত-ভিত্তিক বায়োমার্কার শনাক্ত করা হয়েছে, যা স্ক্রিন ব্যবহার ও মেটাবলিক পরিবর্তনের মধ্যে সংযোগ নির্দেশ করে।

এই গবেষণার ফলাফলের প্রভাব ভারতীয় শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। বিশেষ করে অনলাইন ক্লাস এবং স্মার্টফোন ব্যবহারের পরিমাণ বৃদ্ধির কারণে শিশুদের স্ক্রিন টাইম বেড়েছে, ঘুমের পরিমাণ কমছে এবং শিশুদের মধ্যে স্থূলতা ও ইনসুলিন প্রতিরোধের সমস্যা বাড়ছে।

শিশুদের স্ক্রিন টাইম সীমিত করতে অভিভাবকরা নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:

দৈনিক স্ক্রিন টাইম দুই ঘণ্টার কম রাখুন, স্কুল-সংক্রান্ত কাজ বাদে।
পরিবারের মধ্যে স্ক্রিন-ফ্রি জোন ও সময় নির্ধারণ করুন, যেমন খাবারের সময় বা ঘুমের আগে।
ঘুমের আগে অন্তত এক ঘণ্টা স্ক্রিন ব্যবহার বন্ধ করুন, পরিবর্তে গল্প, হালকা বই পড়া বা শান্ত সঙ্গীত ব্যবহার করতে পারেন।
শিশুদের জন্য বাইরে বা ঘরের মধ্যে শারীরিক খেলার সুযোগ তৈরি করুন।
নিজের স্ক্রিন ব্যবহার সীমিত করুন; শিশু আপনার অভ্যাস অনুসরণ করে।
হাতে-কলমের হবি বা সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি উৎসাহ দিন।
প্রয়োজন অনুযায়ী প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন।
নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

সূত্র: এনডিটিভি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

1

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

2

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

3

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

4

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

5

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

6

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

7

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

8

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

9

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ! দীর্ঘ জীবনের রহস্

10

মেসিই সেরাদের সেরা, বিশ্বকাপে তা প্রমাণ করেছে: কাসেমিরো

11

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

12

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

13

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

14

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে বিরোধী দলকে নিয়ে প্রতিমন্ত্রী

15

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

16

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

17

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ইসরায়েলকে কড়া বার্তা

18

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

19

মেসির ব্যর্থতার গল্প থেকে বিশ্বজয়ের ইতিহাস

20