অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যে চারটি কথা ভুলেও সঙ্গীকে বলবেন না

ছবি: সংগৃহীত



‘সম্পর্ক’ শব্দটির ভেতরে লুকিয়ে থাকে বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক সম্মান। যে সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে, সেটি ভেঙে যেতে পারে খুব ছোট্ট একটি ভুলের কারণে। সম্পর্ক যতই দৃঢ় হোক না কেন, এটি ভীষণ সংবেদনশীল। অনেক সময় বিচ্ছেদ না ঘটলেও কিছু কথার কারণে সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়ে, যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তাই সম্পর্ক ভালো রাখতে হলে যেমন ভালোবাসা প্রকাশ করা জরুরি, তেমনি কিছু কথা একেবারেই এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ।

জানুন, এমন ৪টি কথা যেগুলো ভুলেও সঙ্গীকে বলা উচিত নয়।

১. ‘তোমাকে জীবনসঙ্গী ভেবে ভুল করেছি’

রাগের মাথায় বলা এই একটি বাক্য সঙ্গীর মনে গভীর আঘাত দিতে পারে। ঝগড়ার সময় অনেক কিছুই বলা হয়, কিন্তু সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করা কোনোভাবেই ঠিক নয়। পরবর্তীতে সব ঠিক হয়ে গেলেও এই কথার রেশ থেকে যায়। এতে সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে এবং আপনার প্রতি সঙ্গীর বিশ্বাস নষ্ট হতে পারে।

২. সঙ্গীর আর্থিক অবস্থা নিয়ে খোঁটা দেওয়া

সব মানুষ এক রকম আর্থিক অবস্থায় থাকে না, এটাই বাস্তবতা। আপনি বেশি আয় করেন, সঙ্গী কম; এটা কখনওই তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হতে পারে না। অর্থ নিয়ে ঠাট্টা বা অপমান করলে তা সরাসরি আত্মসম্মানে আঘাত করে। এতে সঙ্গীর মনে প্রশ্ন জাগতে পারে, আপনি কি সত্যিই এই সম্পর্কে সন্তুষ্ট? এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে সম্পর্ক ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়।

৩. পরিবার বা বন্ধুদের অপমান করা

প্রত্যেক মানুষের জীবনে পরিবার ও বন্ধুদের আলাদা গুরুত্ব থাকে। তারা যেমনই হোক, তারা সঙ্গীর আপনজন। তাদের নিয়ে খারাপ মন্তব্য করলে আপনি নিজেই সঙ্গীর চোখে ছোট হয়ে যাবেন। এতে সম্পর্কে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হয় এবং মনের ভেতর জমে ওঠে ক্ষোভ।

৪. সঙ্গীর দুর্বলতা নিয়ে মজা করা

মানুষ মাত্রই কোনো না কোনো দুর্বলতা থাকে। অনেকেই ছোট ছোট বিষয় নিয়েও হীনমন্যতায় ভোগেন। সেই জায়গাগুলো নিয়ে হাসিঠাট্টা করলে তা গভীরভাবে কষ্ট দেয়। এতে সঙ্গীর আত্মবিশ্বাস কমে যায়। বরং তার দুর্বলতা বুঝে পাশে দাঁড়ানোই হওয়া উচিত আপনার দায়িত্ব। ভালোবাসা মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়, বরং কঠিন জায়গায় ভরসা হয়ে দাঁড়ানোও।

সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বড় কোনো ত্যাগ সব সময় প্রয়োজন হয় না; বরং ছোট ছোট সচেতনতা, সংযম আর সম্মানই পারে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে। মনে রাখবেন, ভালোবাসা প্রকাশের পাশাপাশি কী বলা উচিত নয়; এটা জানাও সমান গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

1

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

2

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

3

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

4

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

5

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে

6

হামে আরও ৪ শিশুর মৃত্যু

7

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

8

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

11

সরকারি খরচ আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্

12

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

13

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

14

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

15

বিশ্ব ধরিত্রী দিবস আজ

16

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

17

১২ বছর পর নকআউটে জার্মানি

18

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20