ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

প্রতীকী ছবি

আজ ৩ মে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যপ্রবাহের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।” এই প্রতিপাদ্যের মাধ্যমে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের সাংবাদিক সমাজ পেশাগত অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

ইতিহাস বলছে, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে এ দিবস পালনের সুপারিশ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।

দিবসটির মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহত করা এবং পেশাগত দায়িত্ব পালনে প্রাণ উৎসর্গ করা সাংবাদিকদের স্মরণ করা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা মূল্যায়ন এবং এর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য, যা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান পরীক্ষায় যেমন হবে ব্রাজিলের একাদশ

1

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

2

সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে চান না কুড়িগ্রামের ডিসি, ধরে

3

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

4

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ টন ছাড়াল

5

চীন যাচ্ছেন পুতিন

6

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

7

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

8

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

9

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

10

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

11

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

12

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

13

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

14

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

15

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

16

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

17

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

18

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

19

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

20