প্রকাশ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৭ পিএম |অনলাইন সংস্করণ
রাজধানীর কদমতলী এলাকায় মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. রাসেল (২৮) নামে এক যুবক। মঙ্গলবার দিবাগত রাতে মাতুয়াইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বোন রেশমা আক্তার জানান, সোমবার রাতে আর্জেন্টিনার খেলা দেখার কথা বলে বাসা থেকে বের হন রাসেল। পরে ফোনে তিনি পরিবারের সদস্যদের জানান যে খেলা শেষ করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন।
কিন্তু রাতের দিকে পরিবারের কাছে খবর আসে, রাসেল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় রনি নামে এক ব্যক্তি কদমতলীর মুন্সিখোলা এলাকার নদীর পাড় থেকে তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে ভর্তির পরামর্শ দেন।
তবে ঢামেকে আইসিইউ বেড না পাওয়ায় তাকে মাতুয়াইলের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, কী কারণে এবং কারা তাকে মারধর করেছে সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি। নিহত রাসেল মুন্সিখোলা এলাকায় একটি রডের দোকানে কাজ করতেন এবং দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা
1
ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
2
চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত
3
বিদ্যুৎ বিল কমানোর সহজ ৪ কৌশল
4
সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ
5
পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্
6
ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক
7
মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা
8
মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি
9
কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি
10
২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্
11
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা
12
উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড
13
বিশ্বকাপ জিতেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন নিকো উইলিয়ামস
14
অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
15
হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল
16
কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে