ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ও ব্যয়ের বড় ব্যবধান আবারও সামনে এসেছে। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা, বিপরীতে একই সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের উত্তরে তিনি বিটিভির আর্থিক চিত্র উপস্থাপন করেন।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির আয়ের একটি বড় অংশ এসেছে বিজ্ঞাপন খাত থেকে। বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

গত কয়েক অর্থবছরের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, বিটিভির ব্যয় ধারাবাহিকভাবে আয়ের তুলনায় অনেক বেশি। ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরে বিটিভির আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, যেখানে ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে আয় কমে ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায় নেমে আসে এবং ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকায়।

এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় কমে ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়ায়, আর ব্যয় হয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান অব্যাহত রয়েছে। বিজ্ঞাপন আয় কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিটিভির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

1

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

2

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

3

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

4

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

5

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

6

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

7

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

8

গোপন সামরিক তথ্য ফাঁস

9

এবারো শুভেন্দুর কাছে মমতার পরাজয়

10

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

11

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

12

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

13

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

14

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

15

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

16

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

17

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

18

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

19

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

20