অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

ছবি: সংগৃহীত



লঘুচাপ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। 

এর প্রভাবে সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। 

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা যায়।

এদিকে রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

1

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

2

বিশ্বকাপ থেকে কত বিলিয়ন ডলার আয় করেছে ফিফা? জেনে নিন

3

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

4

ফেসবুকে আসছে বড় এআই পরিবর্তন

5

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

6

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

7

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

8

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

9

ক্যারিয়ারে সাফল্য নাকি ব্যক্তিগত সময়—কোনটি বেশি জরুরি?

10

১৯ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট আজ

11

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

12

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

13

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

14

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

15

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

16

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

17

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

18

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

19

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

20