ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

ফরিদপুর সদর উপজেলায় আলোচিত তিন হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজন আকাশ মোল্লা (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার ভোররাতে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আকাশ ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, আটককালে অভিযুক্তের আচরণ ছিল অসংলগ্ন। এ কারণে তার মানসিক স্বাস্থ্য বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ হঠাৎ একটি কোদাল নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এছাড়া গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫)।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। পাশাপাশি অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আকাশ মোল্লাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে নয়, মাঠেই হবে লড়াই

1

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

2

দুই লিটার দুধ দিয়ে মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থ

3

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

4

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

5

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

6

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

7

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

8

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

9

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

10

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

11

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

14

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

15

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

16

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

17

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

18

৫৯ বছরেও খেলে যাচ্ছেন জাপানের কিংবদন্তি মিউরা

19

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

20