ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

এর আগে মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনটির পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে সাবেক এই সংসদ সদস্যের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মুক্তার হোসেন। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হন। পরে চিকিৎসা গ্রহণের পর তিনি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেফতার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

1

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

2

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

3

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

4

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

5

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

6

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

7

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

8

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

9

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

10

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

11

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

12

জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

13

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

14

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

15

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

16

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

17

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

18

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

19

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

20