ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

তেলের দাম বৃদ্ধি |ফাইল ছবি

হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। গোলাগুলির ঘটনার পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দামে।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। যদিও শুক্রবার সকালে এশিয়ার বাজার চালু হওয়ার পর দাম কিছুটা কমে আসে, তবুও বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে। দিনের লেনদেনে একপর্যায়ে এটি ১০৩ দশমিক ৭০ ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম উচ্চ অবস্থান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে প্রতিদিন প্রায় এক কোটি ৪৫ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই শঙ্কাই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামে বাড়তি চাপ তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতি শুরুর আগের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, মার্কিন তেলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার ভোরে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। গ্রিনিচ মান সময় রাত ১০টা ৩৩ মিনিট পর্যন্ত ডব্লিউটিআই ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ২৬ ডলারে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খ

1

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

2

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

3

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

4

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

5

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

6

পাশ্চাত্যের প্রতিরক্ষা বাজারে তুরস্কের উত্থান

7

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

8

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

9

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

10

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

11

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

12

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

13

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

14

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

15

মেসির জোড়া গোলে মায়ামির জয়

16

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

17

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

18

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

19

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

20