ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে এবং বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুই ঢাকার বাসিন্দা। একই সময়ে সারা দেশে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকার।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬৬৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩১৫ জন ঢাকার। এ সময়ে নিশ্চিতভাবে ৭৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬১ জনই রাজধানীর।

অন্যদিকে, চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। বিভাগভিত্তিক হিসাবে ছাড় পাওয়া শিশুদের মধ্যে ঢাকার সংখ্যা ২০৫, খুলনায় ৯৪, চট্টগ্রামে ৬৯, রাজশাহীতে ৪৮, বরিশালে ২৯, সিলেটে ১৭, ময়মনসিংহে ৫ এবং রংপুরে ১ জন।

এর আগে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়, আর বাকি আটজন উপসর্গ নিয়ে মারা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম রোগে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।

এদিকে, হামের উপসর্গ শনাক্ত হওয়া মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে ১২ হাজার ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

1

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

2

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

3

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

4

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

5

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

6

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

7

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

8

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

9

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

10

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

11

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

12

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

13

প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

14

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

15

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

16

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

17

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

18

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

19

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

20