ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ রহমান

সালমান এফ রহমান

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে করে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান–কে। এ সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হয়।

সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রতি বিরক্তি প্রকাশ করেন। তিনি গরমের কথা উল্লেখ করে বলেন, এই তীব্র গরমে এমন নিরাপত্তা সরঞ্জাম পরে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

একই প্রিজন ভ্যান থেকে পরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

অন্যদিকে, কিছুক্ষণ পর আরেকটি প্রিজন ভ্যানে করে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–কে আদালতে আনা হয়। তাকে পুলিশের সহায়তায় নামানো হয় এবং তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও ঘাড়ে সার্ভাইক্যাল কলার ছিল। মাথায় হেলমেট ছিল না।

আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে মানিলন্ডারিং–সংক্রান্ত পৃথক মামলায় আদালতে হাজির করা হয়। অন্যদিকে জুনাইদ আহমেদ পলককে রাজধানীর মোহাম্মদপুরে এক হত্যা মামলায় হাজির করা হয়।

হাজিরার পর সংশ্লিষ্টদের আদালতের হাজতখানায় নেওয়া হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

1

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

2

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

3

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

4

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

5

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

6

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

7

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

8

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

9

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

10

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

11

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

12

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

13

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

14

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

15

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

16

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

17

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

18

জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের উপস্থাপনা নিয়ে বিতর্ক

19

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

20