ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

ফাইল ছবি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফল নিশ্চিত করেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এতে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের বিশাল ব্যবধানে তিনি জয়ী হন।

শেরপুর-৩ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল ভোট ছিল ২ হাজার ৮৬টি। সব মিলিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৭৩৪ ভোট কাস্ট হয়। ভোটগ্রহণ চলে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। এর আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্ধারিত সময়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

এই আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ছিলেন। মোট ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পোস্টাল ভোটের জন্য ৩ হাজার ৫৭৪ জন আবেদন করলেও ভোট দেন ২ হাজার ১৯ জন। ভোটের হার ছিল ৫২.১৯ শতাংশ।

নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু জায়গায় জাল ভোটের অভিযোগ উঠলেও দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

1

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

2

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

3

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

4

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

5

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

6

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

7

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

8

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

9

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

10

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

11

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

12

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

13

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

14

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

15

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

16

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

17

ইরানের চিঠি জাতিসংঘে: ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

18

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

19

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

20