ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে পৌঁছায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

হামলায় ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা আকস্মিকভাবে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে এটি স্থানীয় গ্যাং-সংক্রান্ত হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

1

ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনায় নরওয়ে যাচ্ছেন জেলেনস্কি

2

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

3

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলা

4

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

5

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

6

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

7

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

8

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

9

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

10

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

11

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে

12

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

13

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

14

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

15

মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীম

16

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক, ফিফার নিয়মে কী আছে

17

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

18

২০২৬ ব্যালন ডি’অর: সেরার দৌড়ে চার তারকা, এগিয়ে কে

19

লুজার’ অপবাদ পেরিয়ে রাজমুকুট, এবার কি ‘স্যার’ হ্যারি কেইন

20