ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

সাভার-এ একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (রাত ১১টার দিকে) সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও ২টি ইউনিট যোগ হয়ে মোট ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও তদন্ত শেষে জানা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে তারা নতুন জুতার বড় কালেকশন তুলেছিলেন। অগ্নিকাণ্ডে সব পণ্য পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

1

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

2

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

3

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

4

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

5

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

6

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

7

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

8

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

9

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

12

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

13

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

14

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

15

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

16

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

17

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

20