অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

নেইমার আর আগের মতো নেই: বলছেন জাপানের ফরোয়ার্ড

ছবি: সংগৃহীত



ব্রাজিল বনাম জাপান ম্যাচের আগে নেইমার এবং ব্রাজিল দল নিয়ে মন্তব্য করে আলোচনায় এখন জাপানি তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। অতীতে জাপানের বিপক্ষে নেইমারের করা গোলগুলোর রেকর্ড নিয়ে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘নেইমার আর আগের সেই অবস্থানে নেই। আমার মনে হয় এখন আমরা বেশ ভালো অবস্থানে আছি।’ দলের অনুশীলন সেশন শেষে জাপানি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন কেন্তো। 

কেন্তো শিওগাই ইউরোপীয় ফুটবলে পাড়ি জমানোর আগে দেশটির কেইও ইউনিভার্সিটি এবং ইয়োকোহামা এফ মারিনোস ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে আছেন জার্মানির ক্লাব ভলসবুর্গে। মাঠের গতি, তীব্রতা এবং ম্যাচের গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে তিনি দ্রুত ফুটবল বিশ্বে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইমপ্যাক্ট তৈরি করার ক্ষেত্রে দারুণ পারদর্শী হওয়ায় জাপান জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম বিকল্প হয়ে উঠেছেন কেন্তো।

সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞেস করেন যে ব্রাজিল জাতীয় দলের কথা শুনলেই প্রথমে তাঁর মাথায় কার ছবি ভেসে ওঠে, শিওগাই তাৎক্ষণিকভাবে উত্তর দেন- ‘নেইমার।’ তবে এর পরপরই ব্রাজিলের বর্তমান ফর্ম নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি জানান, ‘অতীতে ব্রাজিল অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন? আমার চোখে এখন ফ্রান্স খুব শক্তিশালী। আর্জেন্টিনাও তাই। সত্যি বলতে, ইদানীং ব্রাজিলকে নিয়ে তেমন একটা আলোচনা শুনি না।’

তাঁর এই বক্তব্যটি ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে। তবে কিছু কিছু পোস্টে মূল বক্তব্যটিকে কিছুটা বাড়িয়েও উপস্থাপন করা হচ্ছে দাবি জাপানি সংবাদমাধ্যমগুলোর। আসলে শিওগাই সরাসরি বলেননি যে ব্রাজিল এখন দুর্বল দল। তিনি বরং ব্রাজিল দলের মান ও শক্তির কথা স্বীকার করেছেন এবং উল্লেখ করেছেন যে এই স্তরের একটি দলকে হারাতে পারলে তা জাপানের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বলেন, ‘ব্রাজিল এখনও শক্তিশালী দল। আমরা যদি জিততে পারি, তবে আমাদের দলের গতি আরও বৃদ্ধি পাবে।

জাপানি এই তরুণ তাদের রক্ষণভাগের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে জানিয়েছেন, ব্রাজিলের আক্রমণভাগকে রুখে দেওয়ার মতো ফুটবলার জাপানের রয়েছে। অতীতে ব্রাজিলের হয়ে জাপানের বিরুদ্ধে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রচুর গোল করার রেকর্ডের প্রেক্ষিতেই মূলত তাঁকে প্রশ্নটি করা হয়েছিল। যার জবাবে শিওগাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ওটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা তাঁকে সামলে নেওয়ার জন্য তৈরি।’


জাপানের বিপক্ষে নেইমারের ফর্ম অবিশ্বাস্য। ৫ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। আরও একবার সাবেক বার্সেলোনা তারকার সামনে ‌‘প্রিয়’ প্রিতিপক্ষ জাপান। হাঁটুর ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলের সময়ের সবচেয়ে বড় এই তারকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য বদলি হিসেবে তাঁকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। আাগামীকাল হয়ত শুরুর একাদশেই দেখা যাবে নেইমারকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

1

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প নেওয়ার নির্দেশ

2

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

3

২০৩০ বিশ্বকাপে কেউ আর আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করবে

4

যে সাপ নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে

5

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

6

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

7

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

8

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

9

কক্সবাজারে লোডশেডিংয়ে ৩০ হাজার পর্যটকের বুকিং বাতিল

10

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

11

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

12

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

13

মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

14

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

15

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

16

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

17

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

18

আসিফ আকবরের গাড়িতে গুলি! ভোরে মগবাজারে চাঞ্চল্য

19

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

20