ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

বিশ্বকাপ মিশনের শুরুতেই দুর্দান্ত এক বার্তা দিল আর্জেন্টিনা। কানসাস সিটিতে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তার তিন গোলের সুবাদে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার হয়ে ১১৮তম, ১১৯তম ও ১২০তম গোল করেন মেসি। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে দূরপাল্লার শক্তিশালী শটে গোল করেন তিনি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও সেটি জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার চাপ আরও বাড়ে। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে সুযোগ নেন মেসি। নিজের অপেক্ষাকৃত দুর্বল ডান পায়ে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭৬তম মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে দারুণ এক শটে পূর্ণ করেন হ্যাটট্রিক। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে।

ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেয়েছিলেন মেসি। পঞ্চম মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। একইভাবে পরে অফসাইডের কারণে বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

এই ম্যাচটি মেসির ক্যারিয়ারের জন্য একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড়ের কৃতিত্বও অর্জন করেন। এর আগে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের সাবেক তারকা বাদের আল-মুতওয়া এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

বিশেষ দিনটিকে আরও অর্থবহ করে তুলেছেন মেসি, কারণ ঠিক ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপের মঞ্চে তার অভিষেক হয়েছিল। দুই দশক পর সেই একই দিনে হ্যাটট্রিক করে আরেকটি ঐতিহাসিক রেকর্ডের অংশ হয়ে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁওকে হারিয়ে ফাইনালে ড্যাফোডিল

1

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

2

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

3

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

4

মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র

5

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

6

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

7

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

8

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

9

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

10

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

11

ব্রেন্ট ক্রুডের দাম ১১৮ ডলার ছাড়াল

12

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

13

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

14

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

15

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

16

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

17

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

18

সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদে

19

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

20