ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

বিশ্বকাপ ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা খেল তিউনিসিয়া। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন জানায়, সাবরি লামুশির সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার দায়িত্বের ইতি টানা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মুনধের কেবাইয়ারকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্বকাপে এখনও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে তিউনিসিয়ার। আগামী শনিবার জাপানের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৫৪ বছর বয়সী সাবরি লামুশি। তবে বিশ্বকাপ শুরুর আগেই তার অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। গত ৬ জুন প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলের পরাজয়ের পর থেকেই সমালোচনার মুখে ছিলেন এই ফরাসি কোচ।

এর আগে ২০১৪ বিশ্বকাপে আইভরি কোস্ট জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছিলেন লামুশি। তবে সেবারও তার দল গ্রুপপর্ব পেরোতে পারেনি। এবার তিউনিসিয়ার দায়িত্ব নিয়ে একই ধরনের হতাশাজনক ফলের পর শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো তাকে।

বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে এখন নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তিউনিসিয়ার সামনে। জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ইতিবাচক ফল না পেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হতে পারে উত্তর আফ্রিকার দেশটিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ লাগাবেন সমর্থকেরা

1

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

2

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

3

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

4

জাপানে আবারও ভূমিকম্পে আঘাত হেনেছে

5

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৬, কিশোর গ্যাংয়ের ৪৭৪

6

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

7

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

8

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

9

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

10

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

11

প্রেমিককে বিয়ে করতে টাওয়ারে তরুণী

12

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

13

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

14

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

15

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

16

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

17

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

18

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20