অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে বিজয়ী

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ শেষ, শিরোপা উঠেছে স্পেনের হাতে। তবে টুর্নামেন্টের রোমাঞ্চ এখনো শেষ হয়নি। এবার বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ বেছে নেওয়ার পালা। এ লক্ষ্যে সেরা ১২টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা, যেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফিফার ঘোষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটেই নির্ধারিত হবে আসরের সেরা গোল। আগামী ২৭ জুলাই পর্যন্ত সমর্থকেরা নিজেদের পছন্দের গোলের পক্ষে ভোট দিতে পারবেন।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে ১০৪ ম্যাচে মোট ৩০৮টি গোল হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ম্যাচপ্রতি প্রায় ২.৯৬ গোলের গড়ে আক্রমণাত্মক ফুটবলের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের আসর।

মনোনীত তালিকায় থাকা মেসির গোলটি আসে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে। রদ্রিগো ডি পলের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই গোলটি ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম নান্দনিক মুহূর্ত হিসেবে আলোচনায় রয়েছে।

অন্যদিকে হুলিয়ান আলভারেজের মনোনয়ন পাওয়া গোলটি আসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া তার বাঁকানো শট জড়িয়ে যায় জালের কোণায়। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া এই গোলটি আগে কোয়ার্টার ফাইনালের সেরা গোল নির্বাচিত হয়েছিল। এবার সেটিই ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর অন্যতম শক্তিশালী দাবিদার।

মেসি ও আলভারেজ ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রালসহ আরও কয়েকজন ফুটবলারের দর্শনীয় গোল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

1

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

2

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

3

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

4

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

5

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

6

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

7

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

8

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

9

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

10

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

11

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

12

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

13

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

14

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

15

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

16

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

17

প্রতিদিন আখরোট খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যগুণ

18

‘আমার কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ সেখানেই শেষ'—আলোচনায় ডি মার

19

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

20