ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

ল্যাটিন পপ তারকা শাকিরা। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন বিশ্ববিখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার, যা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এবারের গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার ভিডিওটি প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে তাকে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঝখানে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দেখা যায়। তার চারপাশে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরা নৃত্যশিল্পীদের পরিবেশনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনের মাধ্যমে ভিডিওটির শেষ অংশে “আমরা প্রস্তুত” বার্তা দেখানো হয়।

টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেক ভক্ত মনে করছেন, শাকিরার এই প্রত্যাবর্তন বিশ্বকাপকে আবারও তার পুরোনো উৎসবমুখর আবহে ফিরিয়ে আনবে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন ভক্ত লিখেছেন, “বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।” আরেকজন মন্তব্য করেন, “শুধু শাকিরার গানই ইঙ্গিত দিচ্ছে এবারের বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।”

এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান পরিবেশন করে শাকিরা বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সেই গানটি ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পপ সংস্কৃতির অন্যতম আইকনিক সংগীতে পরিণত হয়। দীর্ঘ ১৬ বছর পরও তার সেই জনপ্রিয়তা অটুট রয়েছে বলে মনে করছেন ভক্তরা।

৪৯ বছর বয়সী শাকিরা এখনো বড় বড় ক্রীড়া ইভেন্টে অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি একসময় স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘ সম্পর্কেও ছিলেন, যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

1

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

2

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

3

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

4

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

5

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

6

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

7

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

8

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

9

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

10

গ্রিন কার্ড আবেদন নীতি বদলালো যুক্তরাষ্ট্র

11

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

12

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

13

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

14

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

15

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

16

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

17

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

18

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

19

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

20