অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

ছবি: সংগৃহীত



 ইংল্যান্ডের কাছে নাটকীয় হারের ক্ষত এখনো শুকায়নি নরওয়ের। সেই হতাশার মধ্যেই ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দলের ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্লিং হালান্ডকে পাস না দিয়ে নিজে শট নেওয়ার সিদ্ধান্তের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন তিনি।

শনিবার মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। দ্বিতীয়ার্ধে দুই-এক পরিস্থিতিতে বল পেয়েছিলেন সরলথ। সামনে ফাঁকায় ছিলেন হালান্ড। কিন্তু পাস না দিয়ে নিজেই শট নেন তিনি। ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস সেই শট ঠেকিয়ে দেন। কয়েক মিনিট পরই সমতায় ফেরে ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে যায়।

ম্যাচের পর থেকেই সামাজিক মাধ্যমে সরলথকে লক্ষ্য করে শুরু হয় তীব্র সমালোচনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তার সঙ্গী লেনা সেলনেস ইনস্টাগ্রামে পাওয়া কিছু বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে সরলথকে আত্মহত্যা করতে বলার নিকৃষ্ট মন্তব্যও করা হয়েছে।

নরওয়ের কোচ স্টেলে সোলবাক্কেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 'এটা খুবই মর্মান্তিক। এটাই এখনকার পৃথিবী। আমি ছেলেদের সব সময় বলি, বিশেষ করে এমন দিনের পর সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে।'

তিনি আরও বলেন, 'এ নিয়ে আর কিছু বলার নেই। সব দিক থেকেই এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং মানবিকতার পরিপন্থী।'

তবে ম্যাচের পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা সরলথ জানান, তার প্রথম ইচ্ছাই ছিল হালান্ডকে বল বাড়িয়ে দেওয়া।

'সেই মুহূর্তে আমি শুধু আর্লিংকে পাস দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে পাস দেওয়ার জায়গাটা খোলা ছিল না। তাই আমি শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম,' বলেন সরলথ

তার মতে, ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস এমনভাবে অবস্থান নিয়েছিলেন যে হালান্ডের কাছে বল পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

1

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

2

মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

3

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

4

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

5

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

6

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

7

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

8

মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

9

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

10

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

11

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

12

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

13

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

14

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

15

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

16

এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা

17

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

18

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

19

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

20