ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবল শুরুর আগমুহূর্তে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি-এর ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

শুক্রবার এই সিদ্ধান্তের পর নিশ্চিত হয়েছে যে, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। আগে তার খেলতে না পারার শঙ্কা থাকলেও এখন সেই বাধা আর নেই।

জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ইতিবাচক হস্তক্ষেপও বিষয়টিকে এগিয়ে নিতে সহায়তা করে।

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ওতামেন্দি। সেই কারণে তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, এটি ফিনালিসিমায় কার্যকর হবে, তবে ম্যাচটি না হওয়ায় শাস্তিটি বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রযোজ্য হয়ে যায়।

পরবর্তীতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে শাস্তি মওকুফের আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করায় শেষ পর্যন্ত দলে ফিরতে আর কোনো বাধা রইলো না এই অভিজ্ঞ ডিফেন্ডারের।

বর্তমানে নিকোলাস ওতামেন্দি পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন। তবে বিশ্বকাপ শেষে তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিতে পারেন বলেও ফুটবল মহলে গুঞ্জন রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

1

কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য

2

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

3

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

4

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

5

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

6

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

7

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

8

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

9

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

10

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

11

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

12

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

13

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

14

কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি

15

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

16

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

17

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

18

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

19

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা

20