অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

ছবি: সংগৃহীত

সম্পর্ক ভেঙে যাওয়া কষ্টের, মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে। তবে এর মানে এই নয় যে জীবন থেমে যায়।
এবং সবচেয়ে বড় কথা—ভেঙে যাওয়া সম্পর্ক আবার গড়ে তোলা যায়, যদি দুইপক্ষের মধ্যে ইচ্ছা আর বোঝাপড়া থাকে। তবে আবার একসাথে শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন, জেনে নিই।

নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখুন

যতক্ষণ না পুরনো ভুল, অভিমান কিংবা দূরত্ব পুরোপুরি কাটিয়ে উঠেছেন—ততক্ষণ সম্পর্কের পুনর্জন্মের বিষয়টি নিজেদের মধ্যেই রাখুন।

পরিবারের সদস্য, বন্ধু বা আশপাশের মানুষ অনেক সময় অজান্তেই নেতিবাচক প্রভাব ফেলতে পারেন। তাই একে অপরকে সময় দিন, স্থিতিশীল হন, তারপরই অন্যদের জানান।

পুরনো ভুলে না ফিরুন

যেই অভ্যাস বা আচরণ সম্পর্ক ভাঙার কারণ হয়েছিল, তা যেন আর ফিরে না আসে। ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, নিজেকে শুধরে নেওয়াটাই আসল।

দুইজনের মধ্যে নতুন করে কিছু গড়ে তোলার জন্য প্রথমেই সম্পর্কের কোনো ‘ট্যাগ’ দেওয়ার প্রয়োজন নেই। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী—এসব পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বন্ধুত্ব। আগে বন্ধুত্বকে মজবুত করুন, একে অপরকে সময় দিন। ধীরে ধীরে একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা ফিরবে।

বোঝাপড়া গড়ে তুলুন

অনেক সময় একে অপরের ভালোবাসা থাকা সত্ত্বেও ঠিকঠাক বোঝাপড়া তৈরি হয় না। তাই ফের সম্পর্ক শুরু করতে চাইলে স্পষ্ট করে জানিয়ে দিন—আপনি কী চান এবং সঙ্গীর কাছ থেকে আপনার কী প্রত্যাশা। একইভাবে তার কথাও মন দিয়ে শুনুন। পরিষ্কার যোগাযোগই হতে পারে নতুন সম্পর্কের ভিত্তি।

বাইরের হস্তক্ষেপ থেকে সাবধান

যতক্ষণ না সম্পর্ক ঠিকভাবে দাঁড়িয়ে যায়, ততক্ষণ বাইরে কারও মতামত বা পরামর্শ নেওয়ার দরকার নেই। কাছের মানুষরাও অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে পারেন। অনেকে আবার ইচ্ছা করেও আপনাদের পুনর্মিলন ব্যর্থ করতে চাইতে পারেন। তাই নিজেদের সমস্যা নিজেরাই মেটান, সম্পর্ক স্থির হলে তবেই তা অন্যদের জানানোই ভালো।

নতুন করে শুরু করার ইচ্ছা থাকলে, সেই সম্পর্ক আগের থেকেও গভীর হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

1

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

2

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

3

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

4

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

5

ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

6

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

7

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

8

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

9

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

10

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

11

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

12

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

13

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

15

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

16

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

17

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

18

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

19

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

20