বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি এবার যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতার মুখে পড়েছেন। অভিযোগটি করেছেন অভিনেত্রী রুবি রোজ, যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
অভিযোগ অনুযায়ী, ২০১০ সালের একটি ঘটনার সময় মেলবোর্নের একটি নাইট ক্লাবে রুবি রোজের সঙ্গে কেটি পেরি অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে দাবি করা হয়। ঘটনাটি তখন দুজনেই তরুণ বয়সে ছিলেন এবং এটি ঘটেছিল মেলবোর্ন সিবিডির ‘স্পাইস মার্কেট’ নামের একটি ক্লাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’-এ দেওয়া এক পোস্টে রুবি রোজ বিষয়টি প্রকাশ্যে আনেন, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টে তিনি অভিযোগ করেন, প্রায় ১৫ বছর আগে ওই ক্লাবে এই ঘটনা ঘটে।
তবে অভিযোগের পরপরই কেটি পেরি বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি একে “বেপরোয়া মিথ্যা” বলে উল্লেখ করে দাবি করেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে যে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন