ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

সংগৃহীত

দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই সিলেট বিভাগের। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৭৪ জন এবং সন্দেহভাজন হামে আরও ৩৭৯ জনসহ মোট ৪৫৩ জন শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত দুই মাসে সারাদেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর মধ্যে। এর মধ্যে ৪১ হাজার ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ৩৬ হাজার ৬৪৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতা আরও জোরদার করা জরুরি। না হলে আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরম আবহাওয়া বিশ্বকাপ ২০২৬-এ বড় চ্যালেঞ্জ হতে পারে

1

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

2

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

3

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

4

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

5

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

6

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

7

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

8

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

9

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

10

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

11

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

12

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

13

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

14

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

15

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

16

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

17

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

18

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

19

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

20