অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান



বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশে তেলের দাম বাড়ানোয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ ও সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে লিখেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। জনজীবনে যখন নাভিশ্বাস ওঠার দশা, ঠিক সেই মুহূর্তে দর সমন্বয়ের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের সংকটকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমছে, সেখানে দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

1

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

2

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

3

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

4

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ

5

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

6

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

7

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

8

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

9

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

12

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

13

প্রযুক্তিগত সাফল্য সত্ত্বেও কেন আগের মতো প্রশংসা পাচ্ছেন না

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

16

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

17

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

18

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

19

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

20