অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি



আজ সোমবার ঘোষণা করা হবে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল । একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির ফলও প্রকাশ হবে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকে।

এবার লড়াই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির মধ্যে। তৃণমূল টানা চতুর্থবার সরকার গঠন করতে পারবে, নাকি বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে—তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

বুথফেরত জরিপগুলো পরস্পরবিরোধী ফল দেখিয়েছে। কিছু জরিপে বিজেপি এগিয়ে, আবার কোথাও তৃণমূল সামান্য এগিয়ে রয়েছে। ফলে কে জিতবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। নাগরিকত্ব, নিরাপত্তা ও উন্নয়ন ছিল প্রধান ইস্যু।

আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ডাকযোগে ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। তবে ফলতা আসনে অনিয়মের অভিযোগে পুনঃভোটের সিদ্ধান্ত হওয়ায় সেখানে ফল পরে প্রকাশ করা হবে। ফলে আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল জানা যাবে।

নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের অভিযোগও উঠেছে। কিছু এলাকায় পুনঃভোট হয়েছে এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

1

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

2

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

3

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

4

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

5

বিশ্বকাপ থেকে কত বিলিয়ন ডলার আয় করেছে ফিফা? জেনে নিন

6

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

7

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

8

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তরা

9

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

10

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

11

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

12

ঈদের আগে কমল স্বর্ণের দাম

13

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

14

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

15

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

16

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

17

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

18

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

19

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

20