ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন-ইসরাইল সরাসরি আলোচনা প্রত্যাখ্যান

হিজবুল্লাহর পতাকা |সংগৃহীত

হিজবুল্লাহ-এর শীর্ষ নেতা নাইম কাসেম লেবানন ও ইসরাইল-এর মধ্যে প্রস্তাবিত সরাসরি আলোচনাকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি এই উদ্যোগকে ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেন এবং সতর্ক করেন যে এমন পদক্ষেপ দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সরাসরি সংলাপের কোনো প্রশ্নই ওঠে না এবং ক্ষমতাসীনদের উদ্দেশে জানান, এই ধরনের সিদ্ধান্ত লেবাননের কিংবা সংশ্লিষ্ট কারোই উপকারে আসবে না।

কাসেম আরও উল্লেখ করেন, এ ধরনের আলোচনা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। তার ভাষায়, এই আলোচনার অস্তিত্বই তাদের কাছে অগ্রহণযোগ্য এবং এতে তাদের কোনো আগ্রহ নেই।

এদিকে তিনি পুনর্ব্যক্ত করেন যে, লেবানন ও তার জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। শত্রুপক্ষের যেকোনো হুমকির মুখেও তারা পিছু হটবে না, নতি স্বীকার করবে না এবং পরাজয় মেনে নেবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন করে পরিস্থিতির জটিলতা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি নাকি রোনালদো,আপনি কাকে বেছে নিবেন? যা বলল ক্যাসেমিরো

1

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, মেসিকে বিশ্বকাপে রাখতে চেয়েছে তার

2

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

6

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

7

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

8

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

9

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

10

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

11

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

12

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

13

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

14

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

15

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

16

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

17

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

18

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

19

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

20