অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

ছবি: সংগৃহীত

স্বামী ও স্ত্রী মিলে একটি পরিবার গড়ে তোলেন। তবে পরিবারের গুরুদায়িত্ব মনে হয় সব সময় স্ত্রীর ওপরই থাকে। তাই আজ স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, করতে পারেন তার একটু প্রশংসা।

তবে হঠাৎ কেন আজ স্ত্রীর প্রশংসা করবেন? কারণ আজ স্ত্রীর প্রশংসা দিবস। প্রতি বছর বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয় স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

বিয়ের বয়স এক বছর, দশ বছর কিংবা পঞ্চাশ বছর—যা-ই হোক না কেন, স্ত্রীর প্রশংসা করা সবসময়ই জরুরি। এতে তিনি উপলব্ধি করবেন, সংসারে তার মূল্য ও গুরুত্ব কতখানি। অনেক পুরুষের কাছে বিষয়টি সহজ মনে হলেও, কারও কাছে আবার এটি বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন সকালে উঠে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলুন, তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখবেন গিন্নি এমনিতেই খুশি হয়ে গেছেন।

শুধু আমাদের পাঠকের জন্য থাকছে কিছু টিপস। দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো—

স্ত্রীকে উপহার দিয়ে

বিশেষ দিন উদযাপনের জন্য স্ত্রীর হাতে একটি ফুলের তোড়া তুলে দেওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর উপহার। হয়তো তিনি আপনাকে প্রতিদিন কোনো জিনিস আনার কথা মনে করিয়ে দেন—এই দিনে সেটিই নিজে থেকে নিয়ে আসুন। চাইলে ফোনে বলতে পারেন সকালে তোমাকে দারুণ দেখতে লাগছিল।

ঘুরতে যান

চাইলেই তাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াতে পারেন, কিংবা নতুন নকশার একটি গহনা উপহার দিতে পারেন। তবে খাওয়ার পাশাপাশি একটু সময় বের করে একসঙ্গে ঘুরে আসুন। শহরে ঘোরার জায়গা সীমিত হলেও, সেই সময়টুকু আপনাদের জন্য হয়ে উঠবে স্মরণীয় মুহূর্ত।

প্রতিদিনের কাজে সাহায্য করুন

ফাঁকা সময় থাকলে স্ত্রীর কাজে সহযোগিতা করুন। কাজের মাঝে তাকে অনুভব করান—এসব কাজ সহজ নয়। এতে সে বুঝতে পারবে আপনি তাকে শুধু সাহায্যই করছেন না, পরোক্ষভাবে প্রশংসাও জানাচ্ছেন।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কবি নজরুলের কবিতার এ অংশটি নর-নারীর সমতা প্রকাশের জন্য হলেও বর্তমানে সংসার চালানোর সময় সবচেয়ে বেশি প্রয়োগযোগ্য। বহু আগে প্রচলিত ছিল, সংসার সুখের হয় রমণীর গুণে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

1

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

2

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

3

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

4

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

5

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

6

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

7

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

8

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

9

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

10

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

11

ফুটবলে যদি শিল্পের তুলনা করা হয়,তাহলে মেসিই পিকাসো

12

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

13

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

14

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

15

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

16

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

17

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

18

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

19

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

20