ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় সাম্প্রতিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে ঘিরে শাহবাগ এলাকায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ এবং এ বি এম ইজাজুল কবির রুয়েল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনাটির বিস্তারিত অনুসন্ধান করে একটি লিখিত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের কাছে জমা দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই পদক্ষেপকে ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

1

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

2

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

3

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

4

মেসিই সেরাদের সেরা, বিশ্বকাপে তা প্রমাণ করেছে: কাসেমিরো

5

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

6

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

7

খানজাহান আলীর মাজার দিঘিতে কুমির ফেরতের দাবি

8

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

9

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

10

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

11

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব

12

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

13

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

14

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

15

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

16

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

17

আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

20