ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

ফাইল ছবি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের জানালার থাই গ্লাস খুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং একটি গ্লাস নিয়ে যেতে সক্ষম হলেও আরেকটি ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

শুক্রবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। এর আগে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এক ক্ষুদে বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল কার্যালয় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটসংলগ্ন জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস সরিয়ে নিতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি।

ঘটনার সময় শব্দ শুনে কার্যালয়ের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রশাসনিক কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সম্ভাব্য ইন্ধনদাতাদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রাথমিকভাবে এটি চুরির ঘটনা বলে মনে হলেও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতির অভিযোগে একজনকে কারাগারেও পাঠানো হয়েছে।

তার দাবি, দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে কিছু অসন্তুষ্ট ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। তাই সাম্প্রতিক এই ঘটনার সঙ্গে কোনো পরিকল্পিত উদ্দেশ্য বা উসকানিদাতার সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের অংশ হওয়া উচিত বলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

1

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

2

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

3

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

4

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

5

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

6

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

7

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না

8

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

10

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

11

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

12

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

13

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

14

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

15

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

16

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

17

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

18

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

19

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

20