ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, যিনি ‘কাইল্যা পলাশ’ নামেও পরিচিত, গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার বেলা আনুমানিক ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে রাস্তার ওপর মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত পলাশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পলাশ পশ্চিম রামপুরার ইউনুস খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে লক্ষ্য করে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

1

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

2

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

3

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

4

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

5

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

6

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

7

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

8

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

9

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

10

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না সচিব-বুয়েট শিক্ষক সন্তান

11

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

12

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

13

আজ থেকে সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

14

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

15

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

16

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত

17

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

18

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

19

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

20