ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্ঘটনায় প্রাণ হারানো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেক তুলে দেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক এই সহায়তার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অতিরিক্ত ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকারের এ উদ্যোগ নিহতদের পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘবে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

1

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

2

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আম

3

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

4

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

5

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

6

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

7

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

8

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

9

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

10

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

11

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

12

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

13

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

14

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

15

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

16

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

17

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

18

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

19

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

20