ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

প্রতীকী ছবি

দেশে শিশু ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২০ মাসে সারা দেশে অন্তত ৬৪৩ শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। গড়ে প্রতি মাসে ৩২ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসেই ২০৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৪৭৮ শিশুর মৃত্যুর তথ্য উঠে এসেছে। একই সময়ে শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল এক হাজার ৮৯০টি। এর মধ্যে এক হাজার ৪০৭ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে এবং ৪৮৩ শিশু নিহত হয়েছে। পাশাপাশি ৫৮০ শিশু ধর্ষণ ও ৩১৮ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পর গ্রেপ্তার হওয়া সোহেল রানার বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারটির কান্না, ক্ষোভ ও বিচার দাবির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র ২০২৬ সালের এপ্রিল মাসেই অন্তত ২৯৪ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৬৮ জন ধর্ষণের শিকার, যাদের ৪৪ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। একই মাসে ১৩ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে এবং ৭৯ জন যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪০ জনই শিশু।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর পরিসংখ্যানে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। গত পাঁচ বছরে দেশে দুই হাজার ৩৩৯টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২১ সালে ৭৭৪টি, ২০২২ সালে ৫৬১টি, ২০২৩ সালে ৩১৪টি, ২০২৪ সালে ২৩৪টি এবং ২০২৫ সালে ৪৫৬টি ঘটনা রেকর্ড করা হয়েছে। গড়ে প্রতিবছর প্রায় ৪৪৯ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শুধু ধর্ষণ নয়, শিশু ধর্ষণচেষ্টার ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে প্রতিবছর গড়ে ১২১ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আইনজীবী ও মানবাধিকারকর্মীরা মনে করছেন, বিচারহীনতা, তদন্তে বিলম্ব এবং মামলার দীর্ঘসূত্রতার কারণেই এসব অপরাধ বারবার ঘটছে।

ফাহমিদা আক্তার বলেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচার দ্রুত শেষ না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। মেডিক্যাল রিপোর্ট পেতে বিলম্ব, তদন্ত কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব এবং আদালতে সাক্ষী হাজির করতে না পারা—এসব কারণ বিচারপ্রক্রিয়াকে দীর্ঘ করছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সময়ক্ষেপণ হওয়ায় দ্রুত বিচার সম্ভব হয় না। বিশেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্ব এবং সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এদিকে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করছে যে দেশে শিশু সুরক্ষাব্যবস্থা এখনও কার্যকরভাবে কাজ করছে না।

ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পল্লবীর আলোচিত রামিসা হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

1

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

2

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

3

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

4

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

5

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

6

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

7

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

8

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

9

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

10

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

11

কমছেই না শিশু নির্যাতন

12

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

13

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

14

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

15

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

16

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

17

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

18

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

19

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

20